July 22, 2026, 11:56 pm

ঢাকার বায়ু আজ ‘বিপজ্জনক’

ঢাকার বায়ু আজ ‘বিপজ্জনক’

আবারও বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এলো রাজধানী ঢাকা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুদূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ৪০৮ অর্থাৎ ঢাকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। এর স্কোর ৩৩৫ এবং এই শহরের বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। এই শহরটির বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে নেপালের কাঠমাণ্ডু। তারপর মিয়ানমারের ইয়াঙ্গুন।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com