August 22, 2026, 12:31 am

বিজ্ঞাপনের কারণে বিপাকে পড়লেন শাহরুখ-অক্ষয়-অজয়

বিজ্ঞাপনের কারণে বিপাকে পড়লেন শাহরুখ-অক্ষয়-অজয়

গুটখা কোম্পানির জন্য বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই তিন তারকাকে এ সংক্রান্ত একটি নোটিস পাঠানো হয়েছে।

গত বছর পানমশলার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন অক্ষয়। তীব্র সমালোচনা হয়েছিল তার। বাধ্য হয়ে ক্ষমা চেয়ে অভিনেতা প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‌‘আমার অনুরাগীরা মোটেই আমাকে পানমশলার বিজ্ঞাপনে দেখে খুশি নন। আমি আর কোনো দিন এমন বিজ্ঞাপন করব না।’ এদিকে এ বিষয়ে অজয় দেবগনের বক্তব্য ছিল, ‘আমি এলাচের বিজ্ঞাপন করেছি। তবে আমার মনে হয় বিজ্ঞাপনের দোষ নয়। যদি কোনো বিষয় খারাপ হয়, তাহলে তার বিক্রিই বন্ধ করে দেওয়া উচিত। শুধু শুধু বিজ্ঞাপনের ওপর দোষ চাপানো উচিত নয়।’

উচিত-অনুচিতের এই চর্চার মাঝেই আবার নতুন একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে। যেখানে অক্ষয়, অজয়ের পাশাপাশি শাহরুখ খানকেও দেখা গিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে অক্টোবর মাসেই মামলা হয়েছিল। তার জেরেই মামলাকারী সম্প্রতি জানতে চান, কী ব্যবস্থা হয়েছে? কেন্দ্রের প্রতিনিধির কাছে জবাব চাওয়া হয়।

শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে এলাহাবাদ হাই কোর্টকে জানানো হয়, ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে তিন তারকাকে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়, এই একই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। ফলে এলাহাবাদ হাই কোর্টের মামলাটি যেন খারিজ করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com