July 25, 2026, 12:26 pm

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে একটি দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি না

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে একটি দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি না

বিরোধী দল বিএনপিকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি (বাধ্যতামূলক) না।

মঙ্গলবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, সবার অংশগ্রহণ নির্বাচনের সৌন্দর্য বাড়ায়। একটি সন্ত্রাসী রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের গঠনতন্ত্রে ও সংবিধানে বিশ্বাস করে না; এ রকম কাউকে দিয়ে শুধু শোভাবর্ধনের জন্য লোক দেখানো বা শোভাবর্ধনেরও প্রয়োজন নেই। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি না। এটা ম্যান্ডেটরি না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com