May 26, 2026, 11:38 am

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সোমবার

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সোমবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে আগামী সোমবার (২০ নভেম্বর) রাজধানীর পল্টন ময়দান আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’। এবারের টুর্নামেন্ট নকআউট সিঙ্গেল এলিমিনেটর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া থেকে সর্বোচ্চ ৫৫টি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্ট উপলক্ষে গত শনিবার (১৮ নভেম্বর) সেগুন বাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিআরইউর সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ফিকচার তৈরি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ ও কার্যনির্বাহী সদস্য কিরণ শেখ।

সংবাদ সম্মেলনে ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী বলেন, ওয়ালটন সর্বদা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে থাকে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণভাবে ওয়ালটন সব সময় ডিআরইউর পাশে থাকে।

 

এরই ধারাবাহিকতায় ডিআরইউ সদস্যদের বিনোদনের জন্য আয়োজিত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টেও ওয়ালটনকে পাশে পেয়েছি। সেজন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মূলত সাংবাদিকদের জন্য একটু বিনোদনের আয়োজন করা হয়। এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান থেকে ৫৫টি দল অংশগ্রহণ করছে। এটা সত্যিই এক বিশাল আয়োজন। ডিআরইউর এ আয়োজনের সঙ্গী হতে পেরে ওয়ালটন অত্যন্ত আনন্দিত। আশা করি, সাংবাদিক বন্ধুরা ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ভালোভাবে উপভোগ করবেন।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক ও বিস্তারিত তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com