July 26, 2026, 6:11 pm
বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসুচিকে ঘিরে আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় আজ সোমবার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সারা দেশে একযোগে টহল শুরু করবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের চাহিদার অনুযায়ী পর্যান্ত সংখ্যক বিজিবি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আজ মধ্যরাত থেকে দেশের সব মহাসড়ক ও রাজধানীতে টহল দেবে।
বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসুচি চলাকালীন নিরাপত্তার কাজ করবেন।
বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় প্রশাসনের চাহিদার আলোকে মোতায়েনের জন্য পর্যান্ত সংখ্যক বিজিবি প্লাটুন প্রস্তুত আছে। তারা সোমবার মধ্যরাত থেকে দেশের সবগুলো মহাসড়ক ও রাজধানীর অভ্যন্তরে টহল দেবে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদার আলোকে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপ্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
এর আগে গত শনিবারের মহাসমাবেশ ও রবিবারের হরতালের দিন রাজধানীতে বিজিবি মোতায়েন ছিল