October 29, 2026, 10:22 pm

বিএনপির দুই শতাধিক নেতাকর্মী কারাগার

বিএনপির দুই শতাধিক নেতাকর্মী কারাগার

নাশকতার অভিযোগে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এদের মধ্যে সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২১৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া অপর ১১ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর জিআর শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মহানগর এলাকার ৪২টি থানায় পুরানো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২১৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া ঢাকা জেলার ৫টি থানা থেকে মোট ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। নেতাকর্মীদের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় পাঁচ জন, শাহবাগে পাঁচ জন, ধানমন্ডিতে ১৯ জন, হাজারীবাগে ১০ জন, যাত্রাবাড়ীতে ১৮ জন, ডেমরায় পাঁচ জন, শ্যামপুরে পাঁচ জন, কদমতলীতে ছয় জন, মতিঝিলে চার জন, পল্টনে ১৪ জন, শাহজাহনপুরে এক জন, রামপুরায় দুই জন, সবুজবাগে এক জন, তেজগাঁও পাঁচ জন, পল্লবীতে ১২ জন, কাফরুলে পাঁচ জন, মোহাম্মদপুরে পাঁচ জন, আদাবরে তিন জন, গুলশানে দুই জন, বনানীতে তিন জন, বাড্ডায় ১২ জন, ভাটারায় দুই জন, উত্তরখানে দুই জন, বিমানবন্দরে এক জন, উত্তরা পশ্চিমে দুই জন, উত্তরা পূর্ব ২২ জন, তুরাগে দুই জন, কোতোয়ালিতে দুই জন, বংশালে তিন জন, লালবাগে দু’জন, চকবাজারে একজন, কামরাঙ্গীরচরে সাত জন, কলাবাগানে তিন জন, নিউমার্কেটে একজন, দারুস সালামে এক জন, খিলগাঁওয়ে এক জন, মুগদায় দু’জন, সূত্রাপুরে এক জন, গেন্ডারিয়ায় তিন জন ও ওয়ারী থানা এলাকা থেকে নয় জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও ঢাকা মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার পাঁচটি থানা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com