August 31, 2026, 3:40 pm

গাজায় হাসপাতালে বোমা হামলা, নিহত ৫০০

গাজায় হাসপাতালে বোমা হামলা, নিহত ৫০০

এবার গাজার একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী। ভয়াবহ এই হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছে শত শত মানুষ।

এ ছাড়া জাতিসংঘ পরিচালিত একটি আশ্রয় শিবিরেও হামলা চালানো হয়েছে। এই শিবিরে বাস্তুচ্যুত অন্তত চার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এটি শুধু চিকিৎসা কেন্দ্র হিসেবে নয় বরং ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবেও পরিচালিত হয়ে আসছিল।

চিকিৎসাকেন্দ্রে চালানো এই হামলাকে একুশ শতকের সবচেয়ে নেক্কারজনক হামলা বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মেডগ্লোবাল মানবিক সংস্থার আবাসিক প্রতিনিধি জাহের সাহলউল।

তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধ। এই ঘটনা দেড়শ বছরের পুরানো জেনেভা কনভেনশনগুলিকে অবমূল্যায়িত করেছে।

এই ঘটনাকে নজিরবিহীন বর্বরতা বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, হাসপাতালে ইসরায়েলের এই হামলা মানবিক মূল্যবোধ বিবর্জিত হামলার সবশেষ উদাহরণ। এটি বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমি সমস্ত মানবতার প্রতি আহ্বান জানাই।

হামলার ঘটনায় আরও নিন্দা জানিয়েছে মিশর, ডব্লিউএইচও

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com