October 29, 2026, 10:21 pm

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি বুধবার

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি বুধবার

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আগামীকাল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি।

বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস (Prof. Kofidis Theodoros) এর তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে। রাষ্ট্রপতি তাঁর আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন ।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com