October 22, 2026, 9:10 pm

নায়িকাদের কেন সংসার কেন ভাঙে, জানালেন ফারিয়া শাহরিন

নায়িকাদের কেন সংসার কেন ভাঙে, জানালেন ফারিয়া শাহরিন

শোবিজ অঙ্গনে প্রায়ই তারকাদের সংসার ভাঙনের খবর শোনা যায়। বিশেষ করে, নায়িকাদের বিবাহ বিচ্ছেদ যেন সবসময়ই আলোচনার সৃষ্টি করে ভক্তদের মাঝে। ফলে অনেক সময়ই নেটিজেনদের টিপ্পনি মেরে এটা বলতে শোনা যায়, ‘নায়িকাদের সংসার টেকে না’।

কিন্তু কেন এমনটা হয়? সম্প্রতি সে বিষয়েই নিজের মত প্রকাশ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে নায়িকাদের সংসার না টেকার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

যেখানে ফারিয়া বলেছেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’

বাস্তব জীবনের কিছু উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, ‘ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছিঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নীর মতো দুই পা ঝুলাইয়া মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।

মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী তা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে, ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। সর্বশেষ কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া শাহরিন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com