August 23, 2026, 2:27 am
শুরুতে পাকিস্তানের বাজে ব্যাটিং। পরে ছন্নছাড়া বোলিং। সেই সুযোগটাই নিল ভারত। পাকিস্তানকে উড়িয়ে দিলো ৭ উইকেটের বড় ব্যবধানে। রোহিত শর্মা (৮৬) ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে (৫৩*) জয় ধরা দিলো ১১৭ বল হাতে রেখে। ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ তুলে জয়ের বন্দরে পা রাখে কোহলিরা।
বিরাট কোহলিও বড় ইনিংস খেলতে পারেননি। ব্যক্তিগত ১৬ রানেই ফিরতে হয়েছে তারকা এ ব্যাটারকে। কোহলিকে আউট করেছেন হাসান আলি। এই প্রতিবেদন পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে ভারত।
শুরুতেই ভারতের ব্যাটিং লাইন-আপে আঘাত হেনেছেন শাহিন শাহ আফ্রিদি। তারকা এ পেসার বিদায় করে দিয়েছেন ওপেনার শুভমান গিলকে। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে ভারত।
চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ বলে কথা। সবারই প্রত্যাশা ছিল দাপুটে ব্যাটিং করবে পাকিস্তান। ম্যাচ তুলবে জমিয়ে। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান সেই পথেই হেঁটেছিলেন। কিন্তু বাস্তবে প্রতিদ্বন্দ্বিতা আর গড়ে তুলতে পারল না পাকিস্তান। সেটা অবশ্য ব্যাটিংয়ে। ৪২.৫ ওভারে ১৯১ রানেই থেমে গেল তাদের ইনিংস। এখন জিততে হলে বোলিংয়ে দুর্দান্ত কিছুই করতে হবে বাবরদের। যদিও সেটা এখন বলতে গেলে এক রকম অসম্ভব। হোম কন্ডিশনে এগিয়ে থাকা ভারত দেখছে এখন জয়ের স্বপ্ন।
ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমের পর পৌঁছে গিয়েছিলেন ফিফটি ছোঁয়ার দুয়ারে। কিন্তু এক রানের আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে এ ব্যাটারকে (৪৯)। চাপে পড়ে ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ২ রান নিয়ে ফিরে গেছেন শাদাব খানও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদ্বীপ যাদব।
দুরন্ত ব্যাটিং করে যাচ্ছিলেন বাবর আজম। ব্যাট হাতে ঝলক দেখিয়ে পেয়ে যান ফিফটির দেখাও। ভারতের বিপক্ষে মহারণে সেই হাফ-সেঞ্চুরিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তান ক্যাপ্টেনকে। ৫৮ বলে ৭ বাউন্ডারিতে দলীয় স্কোরে ৫০ রান যোগ করে ফেরেন বাবর। তার বিদায়ের পর শুরু হয়েছে ব্যাটারদের আসা যাওয়া। তাতে চাপেই আছে এখন পাকিস্তান। তারপর ৬ রান করে আট হয়েছেন সৌদ শাকিল। ৪ রান করে সাজঘরে পথম ধরেছেন ইফতিখার আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
ভারতের বোলারদের সামনে টিতে থাকতে লড়াই করে গেছেন ইমাম-উল-হক। কিন্তু টিকতে পারলেন না খুব বেশিক্ষণ। হার্দিক পন্ডিয়ার বলে লোকেশ রাহুলের গ্লাভসে ক্যাচ ফিরেছেন পাকিস্তানের এ ওপেনার। তার ব্যাট থেকে এসেছে ৩৬ রান। তার ওপেনিং পার্টনার আব্দুল্লাহ শফিকও তো সাজঘরে ফিরে গেছেন তারও আগে। তিনি দলীয় স্কোরে যোগ করেছেন ২০ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
অপেক্ষার প্রহর শেষ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখন মাঠের লড়াইয়ে মুখোমুখি। পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা।
ডেঙ্গু পজিটিভ বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলেননি শুভমান গিল। তবে পাকিস্তানের বিপক্ষে আজ খেলছেন তিনি। ভারতের একাদশ থেকে ছিটকে গেছেন ইশান কিষাণ। আর অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান