October 29, 2026, 10:22 pm

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি করে পদ হারালেন সেই আওয়ামী লীগ নেতা

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি করে পদ হারালেন সেই আওয়ামী লীগ নেতা

আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানানো সেই আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব হাওলাদারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন।

তিনি বলেন, ‘বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর কথাকে চ্যালেঞ্জ করেছেন মোতালেব। আইন পরিবর্তন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি করে তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যেহেতু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি, তাই তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছি। তিনি আর সাধারণ সম্পাদকের পদে থাকতে পারবেন না।’

গত ৩০ সেপ্টেম্বর আবদুল মোতালেব হাওলাদার তার ফেসবুক আইডিতে বিএনপি নেত্রীর চিকিৎসার দাবি জানিয়ে পোস্ট করেন। তিনি লিখেন, ‘আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হউক। মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি।’

বিএনপি নেতারা মোতালেব হাওলাদারের পোস্টের প্রশংসা করলেও নিজ দলের নেতারা কঠোর সমালোচনা করেন। বহিষ্কার দাবিও করেন আওয়ামী লীগ নেতারা। এ ঘটনায় জেলা আওয়ামী লীগ তাকে শোকজ করে। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় জেলা আওয়ামী লীগ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com