May 26, 2026, 12:22 am

পরীমনি বললেন – আল্লাহ বাঁচাইছে

পরীমনি বললেন – আল্লাহ বাঁচাইছে

ঢাকায় শুরু হয়েছে তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ- সিসিএল। তিন দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন আজ। কিন্তু এ আয়োজনের একদিনও তিনি মাঠে যাননি আলোচিত নায়িকা পরীমণি। আর কেন জাননি তা নিয়ে সকল জল্পনার অবসান ঘটালো পরীমণি নিজেই।

শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পরী অকথ্য গালি দিয়ে লিখেছেন, ‘এর জন্য সিসিএল’-এ যাই নাই সিসিএল! আল্লাহ বাঁচাইছে।’

সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়জন। গতকাল শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীনমাঠে থাকা দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা যায়, আহত হয়ে অভিনেত্রী রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, শিশির শিকদার, আতিকুর রহমান, শেখ শুভ ও শেখ জাহিদ আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্য কোনো তারকা আর কোথাও চিকিৎসা নিচ্ছেন কি না সেই তথ্য জানা যায়নি।

মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের মাঝে শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি।

এ সময় নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

দীপনের দলের খেলোয়াড়দের একজন অভিনেতা মনির হোসেন শিমুল অভিযোগ করে বলেন, তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের ওপর আক্রমণ শুরু করে। এটা কোন ধরনের সিসিএল খেলা?

তবে যাদের ওপর অভিযোগ সেই মোস্তফা কামাল রাজ এবং শরিফুল রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কেননা মারামারির পরপরই মাঠ ছেড়ে চলে যান তারা। অন্যদিকে দীপংকর দীপনও অফিসিয়াল ভাবে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com