October 31, 2026, 2:08 am

নবায়নযোগ্য জ্বালানি খাত : এক বছরে কর্মসংস্থান বেড়েছে ১০ লাখ

নবায়নযোগ্য জ্বালানি খাত : এক বছরে কর্মসংস্থান বেড়েছে ১০ লাখ

ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি; আর এই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন কর্মসংস্থানও বাড়ছে এই খাতে।

জাতিসংঘের বৈশ্বিক শ্রমিক ও কর্মসংস্থানের নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক আন্তঃসরকার সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (ইরিনা) যৌথ উদ্যোগে করা এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

‘রিনিউয়েবল এনার্জি অ্যান্ড জবস : অ্যানুয়েল রিভিউ ২০২৩’ নামের প্রতিবেদনেটি প্রকাশিত হয়েছে শুক্রবার। সেখানে বলা হয়েছে, ২০২২ সালের শেষ দিকে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট চাকরি ও কর্মসংস্থান ছিল ১ কোটি ৩০ লাখ ৭০ হাজার, যা আগের বছর ২০২১ সালের চেয়ে ১০ লাখ বেশি। ২০১২ সালে এই খাতে চাকরি-কর্মসংস্থানের সংখ্যা ছিল ৭০ লাখ ৩০ হাজার মাত্র।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২২— এক বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বের বিভিন্ন দেশের হিসেবে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে চীনে। যে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, শতাংশ হিসেবে সেসবের ৪১ শতাংশই হয়েছে চীনে।

এছাড়া ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রেও বেড়েছে এই খাতের কর্মসংস্থান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com