October 31, 2026, 2:11 am
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে জেলে যেতে হবে, তারপর আদালতে আবেদন করতে হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকা বাংলা সংস্করণের ওয়েবসাইটে সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করা হয়।
শতরূপা বড়ুয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রশ্ন তুলেন পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশ যেতে দেবে। তিনি বলেন, ‘তাকে (খালেদা জিয়া) বিদেশে নিয়ে যেতে হলে তাদের আদালতে যেতে হবে, আদালত যদি রায় দেয় তখন যেতে পারবে।’
তিনি বলেন, যেটুকু করতে পেরেছি তার জন্য, আমার যেটুকু ছিল ক্ষমতা আছে তার সাজাত স্থগিত করে তাকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। বাসায় থেকে সে চিকিৎসার নিচ্ছে। দেশের সবচেয়ে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।