July 31, 2026, 8:11 am

এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন শান্ত

এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে ৮৯ রানের জয়ে নেট রান রেটের হিসেবে সুপার ফোরে খেলা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের লড়াইয়ের আগে বড় দুঃসংবাদই পেল বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। আজ (মঙ্গলবার) বিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরতার প্রতীক শান্ত। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তবে এর মধ্যেই আপাতত থামতে হচ্ছে এই রানমেশিনকে।

গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com