October 9, 2026, 4:48 pm

বিমানবন্দরের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি

বিমানবন্দরের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি

শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ খোয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চুরি বা গায়েবের অভিযোগ এনে প্রতিষ্ঠানেরই চার কর্মকর্তা-কর্মচারীকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার এসআই মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তরা বিষয়টি দেখছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গুদামে আনুমানিক ২০০ কেজির বেশি সোনা ছিল। প্রায় এক সপ্তাহ আগে ঢাকা কাস্টম হাউজের কমিশনার জানতে পারেন গুদাম থেকে প্রায় ১৫ কেজি সোনা গায়েব হয়েছে। পরে গুদামে থাকা সোনার হিসাব করার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি প্রাথমিকভাবে ৫৫ কেজিরও বেশি সোনা গায়েব হওয়ার সত্যতা পায়।

সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মামলায় চারজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গুদাম ইনচার্জও আছেন। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার নুরুল হুদা আজাদ বলেন, ‘বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এজন্য দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি পদক্ষেপের পাশাপাশি আমাদের নিজস্ব তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com