October 10, 2026, 6:30 pm

সঞ্চয়পত্রে কর ফিরল আগের নিয়মে

সঞ্চয়পত্রে কর ফিরল আগের নিয়মে

সঞ্চয়পত্রের মুনাফাকে আয় হিসাবে গণ্যের যে নতুন নিয়ম যুক্ত হয়েছিল আয়কর আইনে সেখান থেকে সরে এসেছে সরকার। অর্থাৎ সঞ্চয়পত্রের মুনাফার ওপর অতিরিক্ত কর কর্তন করা হবে না। আগের মতোই শুধুই উৎসে কর কাটা হবে।

বুধবার (২৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা একটি প্রজ্ঞাপনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সঞ্চয়পত্রের সঙ্গে রপ্তানিতে নগদ ভর্তুকির ওপর অতিরিক্ত কর কর্তন হতে অব্যাহতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

একই সঙ্গে যে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক নয়, সেই সকল প্রতিষ্ঠান ও সংস্থার সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে অর্জিত সুদ বা মুনাফাতেও অতিরিক্ত কর মওকুফ করেছে এনবিআর।

নতুন আয়কর আইনে সঞ্চয়পত্রের মুনাফা ও রপ্তানিমুখী শিল্পের নগদ সহায়তাকে আয় হিসেবে গণ্যের বিধান রাখা হয়েছিল। এই প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পের সক্ষমতা ও ব্যক্তি করদাতাদের করের বোঝা লাঘবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর ফলে অতিরিক্ত কর থেকে মুক্তি পেলেন করদাতারা।

অর্থাৎ আগের নিয়মেই নগদ সহায়তা-সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর কাটা হবে এবং সেটিই করদাতার চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ এর ৭৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, সঞ্চয় পত্রের মুনাফা ও নগদ রপ্তানি ভর্তুকির ওপর উৎসে কর হতে অর্জিত আয়ের বিপরীতে উৎসে কর্তিত করের পরিমাণকে চূড়ান্ত করদায় হিসাবে নির্ধারণ করে উৎস হতে অর্জিত আয়ের বিপরীতে অতিরিক্ত কোনো করদায় পরিশোধ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com