October 18, 2026, 12:22 am
আগামীকাল শুক্রবার ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, বিএনপি গণমিছিলের জন্য ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছিল। আবেদনটি যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।