August 31, 2026, 6:42 pm
বিশ্বের অন্যতম বৃহৎ যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন বাংলাদেশের মো. মফিজুল ইসলাম, সাংবাদিক মহলে যিনি মফিজুল সাদিক নামে পরিচিত। অবহেলিত ও গ্রামীণ প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবায় সহায়তা করা, লেখনির মাধ্যমে যুবকদের উদ্বুদ্ধ করা, সামাজিক আন্দোলন ও কৃষিতে সচেতনতা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে মনোনীত হয়েছিলেন তিনি।
গত ১৮ই মার্চ দোবাইয়ের অর্থমন্ত্রী আব্দুল্লাহ আহম্মেদ আল সালেহ এই পুরুষ্কার তুলে দেন। এই সময় গ্লোবাল ইউথ পার্লামেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি দিওয়াকার আরাইয়াল, নেপালের যুব ও ক্রিড়ামন্ত্রী সুরেন্দ্র বাসনেটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মফিজুল ইসলামের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন গ্লোবাল ইউথ পার্লামেন্টের বাংলাদেশের প্রধান অন্তু করিম।
দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে গত ১০ বছর ধরে ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণসহ নানা কাজে জড়িত তিনি। তিনি নিজেও অসংখ্যা মানুষকে স্বোচ্ছায় রক্ত দিয়েছেন। গ্রামের অসংখ্যা অসহায় মানুষ ও শিশুদের চিকিৎসার কাজে সব সময় এগিয়ে এসেছেন তিনি। একই সঙ্গে গত এক যুগ ধরে সাংবাদিকতার মাধ্যমে উন্নয়ন ও কৃষি ক্ষেত্রে সচেতনতা তৈরি এবং নারীর ক্ষমতায়নে কাজ করছেন। দেশের উন্নয়ন প্রকল্পের সুফল, ত্রুটি-বিচ্যুতি নিয়ে শত শত রিপোর্ট লিখেছেন তিনি। চলতি বছরের মার্চে দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব যুব নেতৃত্ব সম্মেলনে পুরস্কার দেয়া হয়।
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে যুবকদের উন্নয়নে কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতি দিয়ে থাকে সংগঠনটি। এছাড়া সংগঠনটি তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে। প্রতি বছর গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটের মাধ্যমে অনুপ্রেরণা দানকারী তরুণদের তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে। এরই ধারাবাহিকতায় চলতি বছরে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’, ‘দি এমার্জিং লিডার অ্যাওয়ার্ড ২০২৩’ এবং ‘গ্লোবাল ইয়ুথ এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ এই তিন ক্যাটাগরিতে তরুণদের পুরস্কার দেওয়া হয়।
জানা গেছে, সমাজের দুটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে মফিজুল সাদিক এবারের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ এর জন্য মনোনীত হন। এর মধ্যে অন্যতম স্বেচ্ছায় রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করা। স্বেচ্ছায় রক্তাদাতাদের সঙ্গে তিনি কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন থেকে নানা সামাজিক সংগঠনে যুক্ত তিনি।
১৯৮৯ সালের ১ জুলাই মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের নওপাড়া গ্রামে মফিজুল সাদিকের জন্ম। ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক পড়ার সময় অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজডটকমে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন। ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে। সেখানে ২০১৬ সালে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে পদোন্নতি পান। সাংবাদিকতার শুরু থেকেই অর্থনীতি বিটে কাজ করছেন। প্রতিবেদন করছেন পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-সহ আর্থিক খাত সংশ্লিষ্ট বিষয়ে।
পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপালসহ বিভিন্ন দেশে। ২০২১ সালের অক্টোবরে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন জাগোনিউজ২৪.কমে।
গত এক যুগ ধরে প্রতিবেদন ও লেখনীর মাধ্যমে কৃষিতে সচেতনতা তৈরি, সামাজিক আন্দোলন ও নারীর ক্ষমতায়নে কাজ করছেন মফিজুল।
গত এক যুগের বেশি সময়ে দুই হাজারের বেশি উন্নয়ন, মেগা প্রকল্প কৃষি বিষয়ক প্রতিবেদন ও লেখনী প্রকাশ পেয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) প্রচার সম্পাদকের দায়িত্ব পালনের দায়িত্ব পালনের মাধ্যমে উন্নয়ন, কৃষি খাতে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিজ্ঞান অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ২০১১ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি বাংলাদেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) স্থায়ী সদস্য। ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ-২০১৯ সহ সাংবাদিকতায় নানা অ্যাওয়ার্ড পেয়েছেন মফিজুল ইসলাম।
বিজনেস নিউজ/এমআর