August 1, 2026, 2:08 pm

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করার চেষ্টা করবেন না : ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করার চেষ্টা করবেন না : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করার চেষ্টা করবেন না, আর করতেও দেওয়া হবে না। এ দেশের মানুষ তা করতে দিবে না।’

বুধবার (১৬ আগস্ট) ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে শুধু আমরাই নই, আন্তর্জাতিক মণ্ডলও বলছে এর আগের আওয়ামী লীগের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। এবারও যদি সব দলের অংশগ্রহণে নির্বাচন না হয়, সেটি গ্রহণ করব না।’

তিনি হুঁশিয়ারি দেন, ‘আমরা সব শক্তিকে একত্র করে দেশনেত্রীকে মুক্ত করে, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব এবং নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য করব।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বর্তমানে দেশের কি পরিস্থিতি আপনারা জানেন। বিরোধী দলের কোনো নেতাকর্মী ও তাদের সন্তানদের চাকরি হয় না। তারেক রহমানকে আজ সরকার ভয় পায়। তিনি আজ গণতন্ত্রের আন্দোলনকে অগ্রণী করছেন।’

তিনি বলেন, ‘পরিষ্কার করে সরকারকে বলতে চাই, অবিলম্বে তাকে মুক্ত করার ব্যবস্থা করেন, উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। এ দেশের মানুষ জেগে উঠেছে, তারা মহাসমাবেশ করছে। ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছে, নো, আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com