August 1, 2026, 3:07 pm

সারাদেশে ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

সারাদেশে ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

সারা দেশে পদযাত্রাসহ চার দিনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।

দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বুধবার (১৬ আগস্ট) মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। দেশনেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পরদিন সারা দেশে লিফলেট বিতরণ এবং একই দাবিতে ১৮ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা হবে। এ ছাড়া সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার (১৯ আগস্ট) যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে একটি মিথ্যা মামলায় দেশনেত্রীকে সাজা দেওয়া হয়েছে। বন্দি অবস্থায় করা হচ্ছে অমানবিক নিপীড়ন। তাকে উন্নত চিকিৎসা দিতে বাধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকার দস্যুদলের মতো বন্য আক্রোশের প্রতিফলন ঘটাচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে সারা দেশের মানুষ ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com