May 31, 2026, 1:20 pm

নয়াপল্টনের জনসমাবেশ হবে সোহরাওয়ার্দীতে: রিজভী

নয়াপল্টনের জনসমাবেশ হবে সোহরাওয়ার্দীতে: রিজভী

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।

রবিবার (৩০ জুলাই) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বলা হয়, রাজধানীতে জনসমাবেশটি বেলা ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে। নয়াপল্টনে এই জনসমাবেশ হওয়ার কথা ছিল।

রিজভী বলেন, ‘আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে সেটি নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জনসমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার চারটি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে দলটির ৫ শতাধিক নেতাকর্মী আহত হয় ও ৭০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে সারা দেশে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com