October 10, 2026, 7:02 pm

আ.লীগ-বিএনপির শনিবারের কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞা

আ.লীগ-বিএনপির শনিবারের কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞা

একই সময়ে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান কর্মসূচির কারণে সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় দুই দলের কর্মসূচি পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৮) রাতে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই সময়ে দুটি প্রধান রাজনৈতিক দলের কর্মসূচিতে সংঘাত হতে পারে। এই আশঙ্কা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত নিষেধাজ্ঞায় বলা হয়, ‘শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সকল প্রবেশ মুখে সকাল ১১টা হতে বিকাল ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দলসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট থেকে অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় সকল রাজনৈতিক দলের আগামীকালের অবস্থান কমসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হলো না।

এর আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ রাস্তা আটকালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা আইন ও বিধি অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

শনিবার যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে কিনা জানতে চাইলে ডিএমপির একজন উপকমিশনার বলেন, ‘নিষেধাজ্ঞা সভা সমাবেশের উপর। যানবাহন চলাচলের উপর নয়। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেই সভা সমাবেশের উপর এই নিষেধাজ্ঞা।

ঢাকার সব প্রবেশমুখে শনিবার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপরদিকে বিএনপির কর্মসূচি ঘোষণার পর রাজধানীর সব প্রবেশমুখে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com