August 4, 2026, 2:14 am

বায়ুদূষণে দিল্লি শীর্ষে, ঢাকা তৃতীয়

বায়ুদূষণে দিল্লি শীর্ষে, ঢাকা তৃতীয়

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬০। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার বাতাসের দূষণমাত্রা আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে ওঠে এসেছে। মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা ৪৬ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ১৯৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮৬ অর্থাৎ অস্বাস্থ্যকর। এরপরেই বাংলাদেশের অবস্থান। রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com