August 4, 2026, 4:12 am

খারাপ হয়েছে ঢাকার বায়ু

খারাপ হয়েছে ঢাকার বায়ু

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের মান গতকালের (শুক্রবার) চেয়ে আজ খারাপ হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সকালে ঢাকার বাতাস রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়। এসময়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৭৩, অবস্থান ৫ম। গতকাল স্কোর ছিল ১৫৩, তার আগের দিন (বৃহস্পতিবার) ছিল ১৫৪।

শনিবার সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় দেখা গেছে, আজ দূষণের শীর্ষে থাকা চিয়াং মাইয়ের স্কোর ২৭৪। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, পাকিস্তানের করাচি, বাংলাদেশের ঢাকা, নেপালের কাঠমান্ডু এবং মিয়ানমারের ইয়াংগুন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে চিয়ায় মাই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com