July 12, 2026, 12:23 am

ব্যাংকগুলোতে বিনিয়োগে আনতে কঠোর হচ্ছে বিএসইসি

ব্যাংকগুলোতে বিনিয়োগে আনতে কঠোর হচ্ছে বিএসইসি

তালিকাভুক্ত ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে আনতে কঠোর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেসব ব্যাংকগুলোর বিনিয়োগ সীমার নিচে রয়েছে, সেসব ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়াতে আগামীকাল (মঙ্গলবার) থেকে চিঠি ইস্যু করা হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

মোহাম্মদ রেজাউল করিম বলেন, হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। বাজারের এই ক্লান্তিলগ্নে তারা যেন বিনিয়োগে আসে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে দ্রুত চিঠি দেওয়া হবে।

তিনি বলেন, কমিশন বিষয়টি নিয়মিতভাবে তদারকি করছে। ব্যাংকগুলো যেন বিনিয়োগ করে তার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। যদি কোম্পানিগুলো কমিশনের ডাকে সাড়া না দেয়, তাহলে সেসব কোম্পানির পারপিচ্যুয়াল ও সাবঅর্ডিনেটেড বন্ডে অনুমোদনের ক্ষেত্রে ধীরগতি নীতি অনুসরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও লিজিং কোম্পানিগুলোর একক হিসাবে মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ও সাবসিডিয়ারিসহ সমন্বিতভাবে ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ নিয়ম অনুযায়ী বর্তমানে তিন থেকে চারটি ব্যাংক বিনিয়োগ সীমার পরিপূর্ণ করেছে। এখনো অন্তত ৩০টি ব্যাংক বিনিয়োগ করতে পারবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com