October 10, 2026, 8:38 pm

স্ত্রীর মামলায় কারাগারে সিটি ব্যাংকের চেয়ারম্যান

স্ত্রীর মামলায় কারাগারে সিটি ব্যাংকের চেয়ারম্যান

জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। এদিন আসামি আজিজ কায়সার আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট তিনটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিন মামলা রেকর্ড করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com