October 10, 2026, 9:05 pm

সোনার দাম কমল

সোনার দাম কমল

সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ৯১ হাজার ৯৬ টাকা। যা এ‌তদিন ছিল ৯২ হাজার ২৬২ টাকা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯১ হাজার ৯৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১০৫০ টাকা কমিয়ে করা হ‌য়ে‌ছে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি আরেক দফা সোনার দাম কমানো হয়। সে সময় সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮১৬ টাকা কমিয়ে ৬২ হাজার ৮৬৭ টাকা করা হয়। আজ রোববার পর্যন্ত দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হয়েছে।

এদিকে সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com