October 10, 2026, 9:12 pm

ঢাকার বাতাস আগের মতোই ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আগের মতোই ‘অস্বাস্থ্যকর’

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাস আগের মতোই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ১৬১ স্কোর নিয়ে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকালে আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা।

এর আগে গতকালও (বুধবার) ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর, স্কোর ছিল ১৬১।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

১৬০ এর বেশি স্কোর নিয়ে তৃতীয় থেকে সপ্তম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, ঘানার আক্রা, মঙ্গোলিয়ার উলানবাটর, ভারতের মুম্বাই এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।

এর আগে পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। বসন্তকালে এসে তার তেমন পরিবর্তন হয়নি।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে ঢাকা এবং আক্রা।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com