October 26, 2026, 7:25 am

‘পিএলআই এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড’র খসড়া প্রসপেক্টাস অনুমোদন

‘পিএলআই এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড’র খসড়া প্রসপেক্টাস অনুমোদন

পিএলআই এএমএল ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জনান, ফান্ডটির লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা পপুলার লাইফ ইনস্যুরেন্স ২৫ কোটি টাকা দেবে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ৫০ শতাংশ।

বাকি ৫০ শতাংশ বা ২৫ কোটি টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com