October 27, 2026, 8:47 am

বিডি থাই ফুডের মুনাফায় উন্নতি

বিডি থাই ফুডের মুনাফায় উন্নতি

চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকে (২০২২ অক্টোবর-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুডের মুনাফায় উন্নতি হয়েছে। আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২ পয়সা।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসই জানিয়েছে, ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১৬ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মুনাফায় উন্নতি হওয়ায় পাশাপাশি অর্ধবার্ষিক (২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফায় উন্নতি হয়েছে। চলমান হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৪৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩১ পয়সা।

মুনাফা উন্নতি হওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। ২০২২ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা, যা ছয় মাস আগে বা জুন শেষে ছিল ১৪ টাকা ১২ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৩৯ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com