October 10, 2026, 9:19 pm

আর্থিক প্রতিষ্ঠানেও সিএমএসএমইর ঋণের তথ্য সংরক্ষণের শর্ত শিথিল

আর্থিক প্রতিষ্ঠানেও সিএমএসএমইর ঋণের তথ্য সংরক্ষণের শর্ত শিথিল

ঋণে স্বচ্ছতা আনতে ঋণের ফাইল যথাযথ নিয়ম মেনে সংরক্ষণ করতে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (সিএমএসএমই) দেওয়া ঋণ নবায়ন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংরক্ষণে নির্দেশনার সময় আরও দুই বছর বাড়ানো হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (সিএমএসএমই) যেসব প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে ওই প্রতিষ্ঠানের ঋণ অনুমোদনের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের দ্বারা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বাধ্যতামূলকভাবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।

এর আগের নির্দেশনা মতে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তথ্য সংরক্ষণের সময় নির্ধারণ ছিল। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com