August 10, 2026, 2:18 am

তিন ফসলি জমিতে উন্নয়ন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

তিন ফসলি জমিতে উন্নয়ন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

তিন ফসলি জমিতে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তিন ফসলি জমিতে উন্নয়ন প্রকল্প নেওয়ার বিভিন্ন আবেদন পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তিন ফসলি জমি নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না। আমরা বিষয়টি সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেবো। এখন থেকে এটি নিয়মিত মনিটর করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com