August 10, 2026, 4:15 am

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিন জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সদরের কালিবালা ও শিবগঞ্জ উপজেলার মোকামতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের হিজলার হরিনাথপুর গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলি আকতার মারিয়া, তার ছোট ভাই সিয়াম এবং গাইবান্ধা সদর এলাকার মিলন (৪০)।

জানা গেছে, শনিবার রাত সোয়া ১১টায় বগুড়া সদরের দ্বিতীয় বাইপাসের কালিবালা এলাকায় ঢাকাগামী সৈকত পরিবহন নামের একটি বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মিলন নামে এক ব্যক্তি মারা যান। এ সময় গুরুতর আহত হন বাসের ৯ যাত্রী। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে রাত সাড়ে ১০টায় বগুড়ার চকপাড়া নামকস্থানে একটা ট্রাক প্রাইভেটকার চাপা দিলে কুহেলি ও সিয়াম মারা যান। কুহেলির স্বামী গুরুতর আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই এরশাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার আগে রংপুরগামী প্রাইভেট কারের চাকা ফেটে যায়। এতে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ট্রাকের সামনে চলে যায়। এ সময় ট্রাককের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া মেডিক‌্যাল পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান বলেন, আহত হুমায়ুনের অবস্থা আশঙ্কাজনক। নিহত তিন জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com