October 10, 2026, 9:40 pm

পিন নম্বর ছাড়াই লেনদেন করা যাবে সব কার্ডে

পিন নম্বর ছাড়াই লেনদেন করা যাবে সব কার্ডে

এখন থেকে পিন নম্বর ছাড়াই সব ধরনের কার্ডে ৫ হাজার টাকা পর্যন্ত স্পর্শহীন লেনদেন করা যাবে। আগে শুধু ক্রেডিট কার্ডে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করার সুযোগ ছিল। এখন থেকে সব ধরনের কার্ডে লেনদেন করা যাবে।

ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) সার্কুলার জারি করেছে। এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে।

সার্কুলারে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com