August 11, 2026, 5:21 am
খোঁজ মিলেছে ‘নিখোঁজ’ থাকা ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের। তিনি রাজধানীতে বসুন্ধরার বাসায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, সকালে একটি মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি (আবু আসিফ আহমেদ) ঢাকায় আছেন। তবে দুপুর নাগাদ তার সঙ্গে কথা বলা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।