October 17, 2026, 8:15 am

৫ ঘণ্টা করে ২ মাস বিমান ওঠা-নামা বন্ধ থাকবে

৫ ঘণ্টা করে ২ মাস বিমান ওঠা-নামা বন্ধ থাকবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারের জন্য আগামী দুই মাস রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে এ কাজ শুরু হবে। প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। এই সময়ের ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত রানওয়ে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

সাধারণত রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাত-আটটি ফ্লাইট চলাচল করে। সেগুলো এখন দিনের অন্য সময়ে স্থানান্তর করায় বিমানবন্দরে বাড়তি চাপ তৈরি হবে। এই চাপ সামলাতে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করার নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ, যাতে যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকতে না হয়। একই সঙ্গে ট্রলিসহ অন্যান্য সুবিধা পেতে পারেন যাত্রীরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com