October 17, 2026, 8:15 am

সাহস থাকলে দেশে মামলা ফেস করুন, তারেককে স্বরাষ্ট্রমন্ত্রী

সাহস থাকলে দেশে মামলা ফেস করুন, তারেককে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা তারেক রহমানকে দেশে এসে মামলা ফেস করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা কোনোদিন পালাননি। আমাদের নেত্রী পালাননি। আপনি (তারেক রহমান) ইংল্যান্ড বসে ষড়যন্ত্র না করে দেশে আসুন, সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মামলা ফেস করুন। এদেশের মানুষ দেখতে পারবে কী করেছিলেন আপনি।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে এদিন বিকালে তিব্বত কলোনি বাজার সংলগ্ন রাস্তায় এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যানজট নিয়ে কাজ করবেন বলেছিলেন, তিনি মেট্রোরেল তৈরি করেছেন, হাতিরঝিল তৈরি করেছেন। ৯৯৯ আজকে সারা বাংলাদেশের জনপ্রিয় নাম্বার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দল অনেক কথা বলেন। বিরোধী দল তো নয়, যারা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করে। সেই দল আবার ভোট চায় নাকি, জনগণের কাছে ভোট চায় ভালো কথা। তারা নির্বাচনে আসা নিয়ে ষড়যন্ত্র করছেন। আজকের অনেক বক্তারা বলে গেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করলে তারা জবাব দিয়ে দিবে। আইনশৃঙ্খলা বাহিনীর নাকি দরকার হবে না।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com