October 17, 2026, 4:33 am

মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন নারী

মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন নারী

ডাক্তারের কাছে যাওযার সময় মেট্রোরেলে প্রসব বেদনা উঠে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ছেলে সন্তান প্রসব করেছেন এক নারী। তার নাম সোনিয়া রানী রায়।

মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। তখন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল।

মেট্রোরেলে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা; আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com