August 12, 2026, 4:47 pm

‘দালাল প্লাস’ গ্রাহকদের সাড়ে ৯ কোটি টাকা ফেরত দিতে রুল

‘দালাল প্লাস’ গ্রাহকদের সাড়ে ৯ কোটি টাকা ফেরত দিতে রুল

ই-কমার্স প্রতিষ্ঠান ‘দালাল প্লাস’ থেকে পণ্য কিনতে ৪২ গ্রাহকের দেওয়া ৯ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু সাদাত মো. সায়েম আলী পাঠান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশ মহাপরিদর্শক, এসএলএল কমার্স ও সূর্য পে’র ব্যবস্থাপনা পরিচালক, দালাল প্লাসের চেয়ারম্যান সালেহ উদ্দিন মুরাদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক ও পরিচালক আবু জুবায়ের হোসেন রাব্বীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০২১ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দালাল প্লাস থেকে বিভিন্ন পণ্য কেনার জন্য ৪২ জন গ্রাহক ৯ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা পরিশোধ করেন। তবে টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন।

আইনজীবী সায়েম আলী পাঠান জানান, এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com