October 11, 2026, 11:52 pm

আর্থিক সেবা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন ওয়েবসাইট

আর্থিক সেবা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন ওয়েবসাইট

জনসাধারণকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে নতুন একটি ওয়েবসাইট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে দেশে আর্থিক সাক্ষরতা ও আর্থিক অন্তর্ভুক্তির হার বৃদ্ধি পাবে। এর ফলে আপামর জনগণ আর্থিক খাতের সুফল পরিপূর্ণভাবে ভোগ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইটের পাশাপাশি নতুন এ ওয়েবসাইটটি সংক্ষিপ্ত, সাবলীল ও সহজ ভাষায় জনসাধারণের জন্য আর্থিক বিষয়ে বিভিন্ন কনটেন্ট, লেখা ও ভিডিও প্রচার করবে।

ওয়েবসাইটটিতে সাধারণ ব্যাংকিং, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার ব্যবহার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, স্কুল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, নারী উদ্যোক্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আর্থিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে তথ্য পাওয়া যাবে।

আর্থিক অন্তর্ভুক্তির দ্রুত প্রসারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলপত্রের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com