August 15, 2026, 12:58 am

ঢাকার রাস্তা থেকে হঠাৎ উধাও বাস

ঢাকার রাস্তা থেকে হঠাৎ উধাও বাস

বিএনপির সমাবেশ ঘিরে চাপা উত্তেজনার মধ্যে আজ (শনিবার) সকাল থেকেই ঢাকার রাস্তা থেকে বাস উধাও হয়ে গেছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা ও সিএনজিচালিত অটোরিকশা চললেও অন্যান্য দিনের চেয়ে সেগুলোর সংখ্যাও কম।

সকালে আসাদগেট, মোহাম্মদপুর, সংসদ মোড়, প্রগতি সরনি এলাকা ঘুরে দেখা যায় এসব এলাকায় বাস প্রায় চলছেই না। সকালে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যারা বাসা থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে। ঘণ্টাখানেক অপেক্ষা করে একটি বাসের দেখা মিলছে। অবশ্য রাস্তায় মানুষের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে কম।

সাইনবোর্ড, মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া এবং যাত্রাবাড়ীতেও একই চিত্র দেখা গেছে। বাস না পেয়ে এসব এলাকাতে অনেককে ভ্যানে চড়েও গন্তব্যে যেতে দেখা গেছে।

আসাদগেট মোড়ে কথা হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী সোলাইমান হকের সঙ্গে। তিনি বলেন, আধাঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো বাস পাইনি। আমাদের মতো আজ যাদের অফিস খোলা তারা তো বিপদে পড়ে গেলাম।

ঢাকায় বাস বন্ধের কোনো সিদ্ধান্ত নেই। মালিকরা হয়তো আতঙ্কের কারণে গাড়ি কম চালাচ্ছেন।বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ

একই স্থানে অপেক্ষা করছিলেন ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, রাস্তায় নেমে শুনছি বাস নাকি নেই। মানুষের নানা ধরনের প্রয়োজন থাকে। আজ সারাদিন বাস না পেলে তো ভোগান্তির মাত্রা বেড়ে যাবে।

রায়েরবাগে কথা হয় অফিসগামী শরিফুল ইসলামের সাথে। মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। শরিফুল বলেন, আধা ঘণ্টা দাঁড়িয়ে আছি কিন্তু কোনো বাসই পাচ্ছি না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com