October 16, 2026, 11:46 pm

বিনিয়োগের জন্য আমরা সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছি

বিনিয়োগের জন্য আমরা সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। কারণ, আমরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছি। এখানে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য ইউটিলিটিজ সার্ভিসসহ সকল ব্যবস্থা আমরা অর্থনৈতিক অঞ্চলে করে দিচ্ছি।

আজ (মঙ্গলবার) সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক (জাপানিজ অর্থনৈতিক) অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা ১৯৫৪ সালে যখন মন্ত্রী হয়েছিলেন তখনই বাংলাদেশে শিল্পায়ন গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন। মানুষের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করেছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com