July 17, 2026, 3:28 am

গ্রাহকদের জন্য ওয়ালটনের পরিবার সুরক্ষা নীতি চালু

গ্রাহকদের জন্য ওয়ালটনের পরিবার সুরক্ষা নীতি চালু

গ্রাহকদের জন্য কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি এবং ওয়ানস্টপ সার্ভিস চালু করল দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এতে করে যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড প্রদান করা হবে।

পণ্যমূল্যের ভিত্তিতে কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত প্রদান করবে ওয়ালটন প্লাজা। মৃত্যুকালীন সময়ে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে প্রদান করা হবে।

এর পাশাপাশি কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা সপ্তাহের ঘোষণা দিল ওয়ালটন প্লাজা। সুরক্ষা সপ্তাহ চলাকালে ৫ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনলেই গ্রাহকরা আকর্ষণীয় পণ্য ফ্রি পাবেন।

একই সঙ্গে ক্রেতা-ব্যবসায়ীদের সব ধরনের তথ্য ও সেবা প্রদানের জন্য প্লাজাভিত্তিক ওয়ানস্টপ সার্ভিস চালু করল ওয়ালটন। ওয়ানস্টপ সার্ভিসের আওতায় যে কোনো স্থানে বসে ২৪ ঘণ্টার মধ্যে ওয়ালটন প্লাজা থেকে ক্রেতা-ব্যবসায়ীদের সেবা প্রদান করা হবে।

সোমবার (৫ ডিসেম্বর, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসবের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারী ৪ জন গ্রাহককে সুরক্ষা কার্ড প্রদান করা হয়। একই দিনে কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি চালু উপলক্ষে ওয়ালটন প্লাজা সারা দেশে একযোগে বর্ণাঢ্য র‌্যালি বের করে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু, মো. হুমায়ুন কবীর, ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি মো. লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তানভীর রহমান, প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, আল-ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, মফিজুর রহমান জাকির ও ওয়ালটন প্লাজার মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. ফয়সাল ওয়াহিদ। অনুষ্ঠানে সরাসরি এবং অনলাইনে সারা দেশের ওয়ালটন প্লাজার সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com