October 13, 2026, 6:48 am

বিনামূল্যে ও স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বিনামূল্যে ও স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ইস্তাম্বুল সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মহামারি কোভিড-১৯ এর ফলে সৃষ্ট আর্থ-সামাজিক সমস্যা থেকে বাংলাদেশের জনসাধারণকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সফল হয়েছে। এর সুফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে।

সামাজিক সুরক্ষাবলয়ের আওতায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কার্যক্রম বাস্তবায়নে মোবাইল ব্যাংকিং সেবাসহ ডিজিটাল ব্যবস্থার ব্যবহার সফল হয়েছে। এখন তা জনপ্রিয় হয়ে উঠেছে।

সোমবার (২৮ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত কমসেক-এর ৩৮তম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানের সময় তিনি বলেন এসব কথা।

বাণিজ্যমন্ত্রী বলেন, জনসাধারণের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের জন্য সরকার ২৮টি আর্থিক ও স্টিমুলাস প্যাকেজ গ্রহণ করেছে। বিনামূল্যে ও স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে সরকারের ‌‘কেউ ক্ষুধার্ত থাকবে না’ কর্মসূচির আওতায়।

কমসেক-এর এই অধিবেশনের প্রতিপাদ্য কোভিড-১৯ এর অভিঘাত মোকাবিলায় কার্যকর সামাজিক সহায়তা ও আর্থসামাজিক ক্ষমতায়নে সহযোগিতা প্রদান।

৫৭ সদস্য বিশিষ্ট ওআইসির চারটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে কমসেক উল্লেখযোগ্য। এটি ওআইসিভুক্ত দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য গঠিত অন্যতম প্ল্যাটফর্ম।

আগামীকাল (২৯ নভেম্বর) মিনিস্ট্রিয়াল ডিক্লেরেশনের মাধ্যমে এই সম্মেলন শেষ হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com