August 15, 2026, 4:30 am

জাপানে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব করছে বিএসইসি

জাপানে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব করছে বিএসইসি

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে জাপানে ‘ইনভেস্টমেন্ট ফ্লাশ মব’ করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।

২৯ নভেম্বর বিকেলে সাড়ে ৩টায় এ ফ্লাশ মবের আয়োজন করা হচ্ছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাপানে এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। টোকিওতে এএনএ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের গণ্যমান্যব্যক্তি, বিনিয়োগকারী এবং শিল্পপতি-ব্যবসায়ীরা এতে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সংক্রান্ত প্রেজেন্টেশন করবেন। আর বিএসইসির কমিশনার ড.শেখ শামসুদ্দিন আহমেদ পোর্টফলিও ইনভেস্টমেন্ট প্রোগ্রেস সংক্রান্ত প্রেজেন্টেশন করবেন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপানের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

উল্লেখ্য, বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যকে সামনে রেখে ২০২১ ও ২০২২ সালে দুবাই, নিউইয়র্ক, ওয়াশিংটন, লস এঞ্জেলস, সান্তা ক্লারা, জুরিখ, জেনেভা, লন্ডন, ম্যানচেস্টার এবং আবুধাবিতে ইনভেস্টমেন্ট সামিট আয়োজিত হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com