July 17, 2026, 3:28 am

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের শরীআহ বিষয়ক সভা

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের শরীআহ বিষয়ক সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) রাজশাহী শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরীআহ সুপারভাইজারি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী শাখাপ্রধান মুন্সী রেজাউর রশীদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শরীআহ সেক্রেটারিয়েটের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
নূরুল কাবীর, সিএসএএ। রাজশাহী জোনের শাখাগুলোর ব্যবস্থাপক, নির্বাহী, কর্মকর্তা ও নির্বাচিত গ্রাহকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com