August 15, 2026, 7:00 am

খিলগাঁওয়ে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ৩

খিলগাঁওয়ে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ৩

রাজধানীর খিলগাঁওয়ে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। তারা তিন জনই মুগদা এলাকায় থাকতেন।

এই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান এক পথচারী।
তিনি জানান, তারা তিন জনই মধ‌্যরাতে খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিন জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com