October 30, 2026, 9:32 pm

মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ

মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫১ পয়েন্ট কমে ৩ মাস আগের অবস্থানে নেমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৭১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৯ কোটি ৮৭ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৭২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। এর আগে গত ২৪ আগস্ট ডিএসইএক্স সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ২৮০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com