August 17, 2026, 2:05 pm

অলি-গলিতে হাঁটু পানি, ভোগান্তিতে মানুষ

অলি-গলিতে হাঁটু পানি, ভোগান্তিতে মানুষ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন এলাকার অলি-গলিতে হাঁটু পানি জমেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালেও অলি-গলিতে পানি জমে থাকতে দেখা গেছে। তাতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

সকালে রাজধানীর বাড্ডা এলাকায় দেখা যায়, শিক্ষার্থী, অফিসগামী এবং কর্মজীবী মানুষরা গন্তব্যে যেতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গলিতে পানি জমে থাকায় মূল সড়কে আসতে তাদের রিকশায় ভর করতে হচ্ছে। আর এ সুযোগে রিকশাচালকরা বেশি ভাড়া হাঁকচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার থেকে মধ্যবাড্ডায় নভেশন স্কুলে আসেন আজিজুর রহমান। তিনি বলেন, আমার ছেলেকে স্কুলে নিয়ে এসেছি। রাস্তায় পানি থাকায় ২০ টাকার ভাড়া আজ দিতে হয়েছে ৫০ টাকা। সময় ও টাকা লেগেছে দ্বিগুণ।

তিনি বলেন, প্রতিদিন রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় না, আজকে রিকশা পেতে ২০ মিনিট সময় লেগেছে। ২০ মিনিট পর রিকশা পেয়েছি, কিন্তু ৫০ টাকার কমে যাবে না। তাই শেষ পর্যন্ত ৫০ টাকা দিয়েই ছেলেকে স্কুলে নিয়ে এলাম।

ওই এলাকার পোস্ট অফিস মোড়ের দোকানদার আশিকুর রহমান বলেন, পূর্ব বাড্ডার শাহাবউদ্দিন মোড় থেকে পোস্ট অফিস পর্যন্ত এসেছি। ৩০ টাকার ভাড়া ৬০ টাকা নিয়েছে। কিন্তু তারপর আর সামনে আসেনি রিকশা, বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে, কাপড় হাঁটু পর্যন্ত উঠিয়ে গন্তব্যে এলাম। টাকাও দিলাম ডাবল, কষ্টও করলাম।

৪ নং ডিআইটি রোডের বাসিন্দা রোপম হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, টানা বৃষ্টিতে আমার বাসার নিচে পানি জমেছে। এমন পানি জমেছে যে হেঁটে কোথাও যাওয়ার মতো ব্যবস্থা নেই। গেলে কাপড় নষ্ট হবে। তাই বাধ্য হয়ে ফোন করে রিকশা এনে বাসা থেকে অফিসের জন্য বের হয়েছি। ২০ টাকার ভাড়া দিয়েছি ৫০ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com